আবদুল্লাহ বিন আমর (রা.) থেকে বর্ণিত, আমরা রাসুলুল্লাহ (সা.)-এর কাছে বসা ছিলাম। তখন বনভূমি থেকে সিজান (এক প্রকার মাছ) রঙের জুব্বা পরিহিত এক ব্যক্তি এসে নবী (সা.)-এর মাথার কাছে দাঁড়াল এবং বলল, তোমাদের সঙ্গী প্রত্যেক আরোহীকে অবদমিত করেছে বা আরোহীদের অবদমিত করার সংকল্প করেছে এবং প্রত্যেক রাখালকে সমুন্নত করেছে। রাসুলুল্লাহ (সা.) তার জুব্বার হাতা ধরে বলেন, আমি কি তোমাকে নির্বোধের পোশাক পরিহিত দেখছি না? অতঃপর তিনি বলেন, আল্লাহর নবী নুহ (আ.)-এর ইন্তেকালের সময় উপস্থিত হলে তিনি তাঁর পুত্রকে বলেন, আমি তোমাকে একটি উপদেশ দিচ্ছি। আমি তোমাকে দুটি বিষয়ের আদেশ দিচ্ছি এবং দুটি বিষয় নিষেধ করছি।
সংবাদ: 3473871 প্রকাশের তারিখ : 2023/06/13